ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯:৪৯ পিএম

ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগার থাকার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব গবেষণাগার রাশিয়ান সেনাবাহিনী দখল করে নেয়ার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করছে তারা। 

মঙ্গলবার (৯ মার্চ) ওয়াশিংটনে মার্কিন আন্ডারসেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সিনেটের ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে এ ব্যাপারে সাক্ষ্য দেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও এ নিয়ে বিশ্ব প্রতিক্রিয়া আলোচনা করা ছিল এই কমিটির উদ্দেশ্য।

এই কমিটিতে দেয়া ভিক্টোরিয়া নুল্যান্ডের সাক্ষ্যের ভিডিও মার্কিন সাংবাদিক, লেখক ও আইনজীবী গ্লেন গ্রীনওয়াল্ড টুইট করেন। 

ফরেন রিলেশনস কমিটির শুনানিতে আন্ডারসেক্রেটারি নুল্যান্ড বলেন, জীবাণু অস্ত্র গবেষণার নথিপত্র রাশিয়ার হাতে চলে যাওয়া ঠেকাতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। 

ইউক্রেনের কাছে জৈব অস্ত্র আছে কিনা সে ব্যাপারে শুনানিতে ভিক্টোরিয়া নুল্যান্ডকে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে জৈব গবেষণাগার রয়েছে, এবং রাশিয়ান সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

image


তিনি আরও জানান, এসব গবেষণাগারে রাশিয়ান সেনারা পৌঁছে গেলে যাবতীয় নথিপত্র যেন তাদের হাত পর্যন্ত না পৌঁছায় তা নিশ্চিত করতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। 

আরও পড়ুন: ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি, মার্কিন ব্যাখ্যা চায় মস্কো

মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ন্যাটোর সহায়তায় ইউক্রেন জীবাণু অস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। সত্যি সত্যি এ হামলা হলে তা রাশিয়ানদের দ্বারা হতে পারে কিনা, তা জানতে চান তিনি। 

এর জবাবে নুল্যান্ড বলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়া হামলা করে এর দায় ইউক্রেনের ওপর চাপাতে পারে বলে অভিযোগ করেন তিনি। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগারে গোপনে জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে বহু আগে থেকেই অভিযোগ করে আসছে রাশিয়া। নুল্যান্ডের এই বক্তব্যের মাধ্যমে এক প্রকারে রাশিয়ার এই অভিযোগকে স্বীকার করে নেয়া হলো। 

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইউক্রেনে মার্কিন অর্থায়নে জীবাণু অস্ত্র গবেষণাগারের প্রমাণ পেয়েছে। তাদের 'সামরিক অভিযান' শুরুর পর এসব গবেষণাগারে 'বিপজ্জনক প্যাথোজেনের' নমুনা ধ্বংস করা হয় বলেও দাবি করে তারা। 

এর আগে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে 'পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেন' নিয়ে গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর