শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকার পথেই যেতে পারে ইউক্রেন!

আপডেট : ১০ মার্চ ২০২২, ১১:১৩ পিএম

রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্কসহ প্রতিবেশীদের সঙ্গে নতুন একটি চুক্তির কথা বলেছে ইউক্রেনের ক্ষমতাসীন দল পিপলস সার্ভেন্ট পার্টি। 

আর প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তা পেলে কোনো জোটে না গিয়ে নিরপেক্ষ থাকার বিষয়টি ভেবে দেখবে কিয়েভ। 

এরই মধ্যে মস্কো জানিয়েছে, দেশটির সরকার পরিবর্তনের ইচ্ছে নেই রাশিয়ার। ইচ্ছে একটাই, আর সেটি হলো ন্যাটো জোটে না যেতে ইউক্রেনের লিখত ওয়াদা। 

যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার অন্যতম প্রধান শর্তগুলোর একটি হলো ইউক্রেনকে সাংবিধানিকভাবে নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোতে কিয়েভ যোগ দিতে পারবে না। 

মস্কোর এ শর্তটি মানার ইঙ্গিত দিয়েছে কিয়েভ। এক বিবৃতিতে ইউক্রেনের ক্ষমতাসীন পিপলস সার্ভেন্ট পার্টি নতুন একটি নিরাপত্তা চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। 

সুনির্দিষ্ট নিশ্চয়তা চাওয়া হয়েছে ইউক্রেনের রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কর্মকাণ্ডের বিষয়ে। যাতে দেশ হিসাবে স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে ইউক্রেন।

কিয়েভের জন্য পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্কসহ প্রতিবেশীদের সঙ্গে এই চুক্তি করতে চায় তারা। 

এই বিবৃতিতে, নিরাপত্তা নিশ্চিত হলে কোনো জোটে না গিয়ে নিরপেক্ষ থাকার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। অনেকে মনে করছেন নিরপেক্ষ অবস্থানই হতে পারে মুক্তির উপায়।

মস্কোর দাবি অনুযায়ী, নিরপেক্ষতার বিষয়টি মেনে নিতে কিয়েভের ইঙ্গিতকে ঐতিহাসিক বলছে রাশিয়ার গণমাধ্যমগুলো।

তবে ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্ব ঘোষণা, লুহানস্ক ও দোনেৎস্ককে রাষ্ট্রের স্বীকৃতির রুশ দাবির বিষয়ে বিবৃতিতে বলা হয়, নিজেদের ভূখণ্ডের দাবি কিয়েভ ছাড়বে না।

এদিকে, কিয়েভকে এই মুহূর্তে জোটে নিতে প্রস্তুত নয় ন্যাটো। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ন্যাটোতে যাওয়ার আগ্রহ তিনি হারিয়ে ফেলেছেন। 

তার মতে রাশিয়াকে মোকাবেলায় প্রস্তুত নয় এই জোট। জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তা পেলে নিরপেক্ষ থাকার বিষয়ে আলোচনা করবে কিয়েভ।

এরমধ্যেই, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের বর্তমান সরকারকে উৎখাত করা মস্কোর বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য নয়।

২৪শে ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে ডনবাসে গণহত্যার অভিযোগ তুলে ইউক্রেনকে নাৎসি, জাতীয়তাবাদীমুক্ত, অসামরিক এবং নিরপেক্ষ করার লক্ষ্যে দেশটিতে হামলা শুরু করে রাশিয়া।

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর