শরণার্থী সাহায্যের প্রশ্নে হাসলেন কমলা হ্যারিস

আপডেট : ১১ মার্চ ২০২২, ০২:৩৭ পিএম

ইউক্রেনীয় শরণার্থীদের সাহায্য করার জন্য ওয়াশিংটনের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করার পর নিজের হাসি আটকাতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বৃহস্পতিবার (১০ মার্চ) ওয়ারশতে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন ওঠার পর যখন এ ঘটনা ঘটে, তখন কমলা হ্যারিসের সঙ্গে ছিলেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা।

এ সময় একজন সাংবাদিক হ্যারিসকে জিজ্ঞাসা করেছিলেন–মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ দিতে ইচ্ছুক কি না। এরপর ওই সাংবাদিক পোলিশ প্রেসিডেন্টকে প্রশ্ন করেন যে, তিনি ওয়াশিংটনকে আরও শরণার্থী গ্রহণ করার অনুরোধ করেছেন কি না।

এমন প্রশ্নের পর দুই রাজনীতিকের কেউই দৃশ্যত প্রাথমিকভাবে উত্তর দিতে চাননি এবং কিছুক্ষণের জন্য তারা নীরবে একে অপরের দিকে তাকিয়ে ছিলেন। ‍উপস্থিত অনেকের ধারণা, দুই নেতা মূলত সাংবাদিকের ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একে অপরকে ইঙ্গিত দিচ্ছিলেন।

এরপর্যায়ে পেছন ফিরে আন্দ্রেজ ডুদার দিকে তাকিয়ে হেসে ফেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কৌতুক করে বলেন, ‘প্রয়োজনেই বন্ধুর পরিচয়।’ এ কথা বলেই হাসিতে ফেটে পড়েন কমলা। পরে পোলিশ নেতাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানান তিনি।

এদিকে শরণার্থী সংকটের মতো সংবেদনশীল বিষয়ে নিয়ে প্রশ্ন শুনে হেসে দেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন অনেকে।


একাত্তর/এসএ

ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান (ডিএনআই) তুলসি গ্যাবোর্ডের আকস্মিক পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখানো হলেও, হোয়াইট হাউসের সাথে তাঁর দীর্ঘ দিনের নীতিগত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড আগামী ৩০ জুনের মধ্যে তাঁর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক...
লাল গালিচা সংবর্ধনা, সেলফি আর সুস্বাদু খাবারের আতিথেয়তা- বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া শীর্ষ সম্মেলনে চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে কোনো কমতি রাখেননি আমেরিকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর