প্রথমবার লন্ডনে রেল স্টেশনের নাম বাংলায়

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৭:৪৪ পিএম

বাংলাদেশির সম্মানে প্রথমবারের মতো লন্ডনের কোনো স্টেশনের নাম বাংলা ভাষায় লেখা হয়েছে। টাওয়ার হ্যামলেটস এলাকায় বাংলায় লেখা পাতাল রেল স্টেশনটির নাম হোয়াইটচ্যাপলে। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের উদ্যোগের প্রেক্ষিতে এটি সফল হয়েছে।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে ওই রেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়েছে। 

image


হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)।

প্রবাসীরা মনে করছেন, ঘটনাটি অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন। 

image


হোয়াইট চ্যাপেল স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’লেখা রয়েছে। একইসঙ্গে লেখা হয়েছে স্টেশনের প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’।

আরও পড়ুন: রোমানিয়ার পথে হাদিসুরের মরদেহ

লন্ডন প্রবাসী আবদুল কাইয়ূম চৌধুরী স্টেশনের নামটি বাংলায় লেখার আবেদন জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডন মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি দিয়েছিলেন। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের (বিবিপিআই) প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আব্দাল উল্লাহ ও সাপ্তাহিক জনমতসহ অনেকেই এ নিয়ে দাবি তুলেছিলেন। এ প্রেক্ষিতে এই উদ্যোগ সফল হয়।


একাত্তর/এসি


লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
উন্নত চিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় আসছেন।
মুসলিম বিদ্বেষী ও বর্ণবাদী ডানপন্থী গোষ্ঠী, টমি রবিনসনের ইংলিশ ডিফেন্স লীগের (ইডিএল) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রবেশের পূর্ব-ঘোষিত পরিকল্পনা রুখে দিয়েছে স্থানীয় জনতা।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর