কংগ্রেস নেতৃত্ব থাকছে গান্ধী পরিবারের হাতেই

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

বিজেপির দাপটে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নির্বাচনের ফলাফল নিয়ে রোববার (১৩ মার্চ) কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। 

এ বৈঠকের আগে গুঞ্জন ওঠে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন। কংগ্রেস মুখপাত্র অবশ্য এ খবরকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন।  

রোববার প্রায় ৪ ঘণ্টা ধরে চলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সোনিয়া গান্ধীই দলের সভাপতির দায়িত্বে থাকবেন এবং দলের কোনো সদস্য পদত্যাগ করবেন না। বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।  

বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, কিছু লোক মনে করে যে বিধানসভা নির্বাচনে দলের নাজেহাল অবস্থার জন্য গান্ধী পরিবার দায়ী এবং যদি তাই হয় তবে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ করতে প্রস্তুত। তবে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই সোনিয়ারই সভাপতি পদে থাকার মত দেন। 

ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত। তবে এখনও পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 


একাত্তর/এসএ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।...
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের চরম খরা কাটিয়ে এক নাটকীয় রূপকথার জন্ম দিয়েছেন মোতাব শেখ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া থেকে শুরু করে বিধানসভার দোরগোড়ায় পৌঁছানো, ফারাক্কার এই...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর