ইসরাইলে পাওয়া গেলো করোনার নতুন ধরন

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১২:৩৩ পিএম

ইসরাইলে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নতুন এই ধরনের আক্রান্ত দুজন রোগীকে পাওয়া গেছে দেশটিতে। বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ধরন শনাক্ত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরন এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। এটি কতোটা সংক্রামক সে সম্পর্কেও কোন ধারণা দেয়নি। 

অতি সংক্রামক ওমিক্রনের বিএ পয়েন্ট ওয়ান এবং বিএ পয়েন্ট টু- এর সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত। এই দুটো ধরনই করোনার সবশেষ ঢেউয়ের জন্য দায়ী ছিলো।

এর আগে ডেল্টা ও ওমিক্রনের সমন্বয়ে ডেল্টাক্রন নামে অপর একটি মিশ্র ধরন শনাক্ত হয়। তবে ডেল্টাক্রন নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ধরনের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। 

নতুন এই ধরনের লক্ষণ সাধারণ ফ্লুর মতোই। এর সংক্রমণে শরীরে হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা হতে পারে। এনিয়ে আরো পরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছে ইসরাইল।

৯২ লাখ জনসংখ্যার ইসরাইলে ৪০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনা টিকার তিন ডোজ নিয়েছেন। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। মারা গেছেন ৮,২৪৪ জন।


একাত্তর/এআর

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর