ইউক্রেন সংকট নিয়ে আশার আলো দেখালো রাশিয়া

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৬:৪৮ পিএম

সম্ভাব্য শান্তি চুক্তির কিছু অংশ নিয়ে ইউক্রেনের সাথে সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। নিরপেক্ষতা নিয়ে কিয়েভ আলোচনায় সম্মত হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়ার আরবিকে নামের পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে ল্যাভরভ বলেন, আলোচনা করাটা অনেক কঠিন। কিন্তু আপস করার বিষয়ে আশার আলো দেখছেন তিনি। আলোচনা এখন এমন পর্যায়ে আছে, যে কোনো সময় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যেতে পারে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তাসহ নিরপেক্ষ মর্যাদা নিয়ে এখন গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই দরকষাকষিতে আলোচনা হচ্ছে। অবশ্যই এর নির্দিষ্ট কাঠামো রয়েছে যা চুক্তির কাছাকাছি বলে মনে করছেন ল্যাভরভ।

তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা সহজ ছিলো না কিন্তু সমঝোতায় পৌঁছানোর কিছু আশা রয়েছে। শান্তি আলোচনা নিয়ে সতর্কতার সঙ্গে ইতিবাচক বার্তা দিয়েছে ইউক্রেন। তাদের বক্তব্য, যুদ্ধ অবসানে তারা আলোচনায় প্রস্তুত কিন্তু আত্মসমর্পণ করবে না, রুশ শর্ত মানবে না।

ল্যাভরভ আরও জানান, রাশিয়ার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার বদলে সামরিকভাবে ইউক্রেনের নিরপেক্ষ হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হচ্ছে। ইউক্রেন জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। তারা দুই পক্ষই আপসের পথে হাঁটছে।

আরও পড়ুন: সাবেক স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে গণপিটুনিতে স্বামীর মৃত্যু

এদিকে, আরেক সংবাদ সম্মেলনে ল্যাভরভ জানিয়েছেন, বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও বাইডেন-পুতিনের মধ্যে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি। তিনি জানান, ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় সফল হবার পর বাইডেন-পুতিন আলোচনা হতে পারে।

বুধবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভও জানান, রাশিয়া বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও পুতিন বাইডেনের সঙ্গে কথা বলতে পারবেন। এ নিয়ে কোনো বাধা নেই।

 

 একাত্তর/আরবিএস  

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর