ইউক্রেনের সৈন্যদের পোশাকে নাৎসি প্রতীক!

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৭:১৪ পিএম

সম্প্রতি ইউক্রেনের সৈনিকদের ইউনিফর্মে আঁকা নাৎসিবাদের সাথে সম্পর্কিত এক প্রতীক সম্বলিত দুইটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

৮ মার্চ নারী দিবসে ন্যাটো তাদের অফিসিয়াল টুইটারে এক ইউক্রেনীয় নারী সৈনিকের ছবি পোস্ট করে ইউক্রেনীয় নারীদের শক্তি, সাহস ও প্রতিরোধের স্তুতি জানায়। 

ছবিতে ঐ নারী সৈনিকের গিয়ার ভেস্টের (হাতকাটা জ্যাকেট যাতে বাড়তি ম্যাগাজিন ও গোলাবারুদ রাখার পকেট রয়েছে) ওপর নব্য নাৎসীদের সূর্য প্রতীক দেখা যাচ্ছে।

পরবর্তীতে ন্যাটো সেই ছবিটি ডিলিট করলেও ততক্ষণে তা নেটিজেনদের কাছে আর্কাইভ হয়ে গেছে। 

ন্যাটোর এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, একটি আন্তর্জাতিক এজেন্সি থেকে সংগৃহীত ছবিটি আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক মাধ্যমের জন্য একটি কোলাজ বানানোর জন্য ব্যবহৃত হয়েছিল।

image


পরে ওটাতে থাকা একটি প্রতীক লক্ষ্য করা হয় যেটি তারা আনুষ্ঠানিকভাবে যাচাই করতে না পেরে ছবিটি সরিয়ে নেয় বলে জানান ওই মুখপাত্র। 

অপর ছবিতে কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ করছিলেন এমন একজন সৈনিকের বুকের গিয়ার ভেস্টেও ওই নব্য নাৎসী সূর্য প্রতীক দেখা যায়।

image


ছবিটি ইউক্রেনের ফটোসাংবাদিক আনাস্তাসিয়া ভ্লাসোভার তোলা এবং গেটি ইমেজ সেটি টুইটারে পোষ্ট করেছিল।

এ প্রতীকটি দুটি এককেন্দ্রিক বৃত্ত দিয়ে গঠিত, যার মধ্য দিয়ে সূর্যরশ্মি প্রবাহিত হচ্ছে।

এটি যে ইউক্রেনীয় জাতীয়তাবাদী ডান-উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠীটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সাথে সংঘাতে লিপ্ত ছিল, সেই 'আজভ ব্যাটালিয়ন'-এর পরিচিতি চিহ্নেরও অংশ। 

image


মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গঠিত হলেও পরে দেশটির সেনাবাহিনীর সাথে একে একীভূত করা হয়। ইউক্রেনের ন্যাশনাল গার্ড কমান্ডারদের নির্দেশনায় এটি পরিচালিত হয় এখন।

প্রসঙ্গত, ইউক্রেনের 'ডিনাজিফিকেশন' বা নাৎসিবাদের  প্রভাব থেকে মুক্তকরণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান সেনা অভিযানের অন্যতম লক্ষ্য। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর