কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন বাইডেনের

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৮:৪২ পিএম

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই ভুল করে বসেন বাইডেন যা পরবর্তীতে ব্যপক হাস্যরসের সৃষ্টি করে। 

কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। সেকথা অতিথিদের জানাতে গিয়ে কমলাকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে বাইডেন।

বাইডেন বলেন, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিড আক্রান্ত হয়েছেন।

এসময় দর্শকের আসনে থাকা একজোন প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর হাসির রোল পড়ে যায়।

সেসময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনও। 

তবে অপ্রস্তুত না হয়ে ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো স্বভাব নিয়ে মজা করতে দেখা যায় বাইডেনকে।

স্ত্রী জিল বাইডেনের দিকে ইঙ্গিত করে জো বাইডেন হাসতে হসতে বলেন, সে ঠিক আছে।

এদিকে, স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হলেও কমলা হ্যারিসের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। 


একাত্তর/জো 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর