ক্লাসে অপমান করায় ৩০ বছর পর শিক্ষককে হত্যা!

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১০:৩৪ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের কাছে অপদস্থ হওয়ার বদলা নিতে ৩০ বছর পর ২০২০ সালে ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলজিয়ামের আইনজীবীরা এ তথ্য জানান।

গুন্টার উভেন্টস নামে ওই ব্যক্তি তদন্তকারীদের বলেন, ১৯৯০ এর দশকের প্রথম দিকে যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন, তখন শিক্ষক মারিয়া ভারলিন্ডেন ক্লাসে তাকে অপমান করেছিলেন।

২০২০ সালে অ্যান্টওয়ার্পের কাছে হেরেন্টালসে নিজ বাড়িতে ৫৯ বছর বয়সী ভারলিন্ডেন বর্বর হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে ১০১ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

২০২০ সালের ২০ নভেম্বর হত্যাকাণ্ডের ১৬ মাস পর উভেন্টস তার বন্ধুর কাছে অপরাধ স্বীকার করে। পরে ওই বন্ধু বিষয়টি পুলিশকে জানান। পরে রোববার গুন্টারকে আটক করে পুলিশ।

স্থানীয় প্রসিকিউটর অফিস বার্তা সংস্থা এএফপিকে জানায়, উভেন্টস তার কৃতকর্মের  যে 'বিস্তারিত ব্যাখ্যা' দেন, যা স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়। তিনি ওই শিক্ষকের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অপমানিত হন বলে জানিয়েছেন। 'তিনি যা বলেছেন তদন্তে তা প্রমাণ হয় কি না, তা আমরা দেখব'।

উভেন্টসকে মঙ্গলবার (১৫ মার্চ) বিচারকের সামনে হাজির করা হয় এবং হত্যার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে।

বেলজিয়ান গণমাধ্যম জানায়, উভেন্টস একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। তার গৃহহীনদের সাহায্য করার জন্য পরিচিতি রয়েছে।


একাত্তর/এসএ

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর