যা বলতে চেয়েছিলেন রুশ সাংবাদিক মেরিনা

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:০৬ পিএম

ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার গণমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা প্রকাশ করতে চেয়েছিলেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ান-এ যুদ্ধবিরোধী বার্তা দেয়া নারী সাংবাদিক মেরিনা অভিয়ান্নিকোভা।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের দিস উইক প্রোগ্রামে অংশ নিয়ে স্থানীয় সময় রোববার (২০ মার্চ) তিনি এ কথা বলেন। তিনি মস্কো থেকে প্রচারিত চ্যানেল ওয়ানের একজন সম্পাদক। 

আরও পড়ুন: চীনে আবারও ঘরবন্দি লক্ষাধিক মানুষ

মেরিনা অভিয়ান্নিকোভা বলেন, শুরু থেকেই ইউক্রেনে অভিযান নিয়ে রাশিয়ার জনগণের কাছে সরকার মিথ্যা তথ্য ছড়াচ্ছিলো। তারা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোকে ব্যবহার করছিল। 

ইউক্রেনে যা ঘটছে, গণমাধ্যমে তার উল্টো চরিত্র দেখানো হচ্ছিলো। রাশিয়ার মানুষকে দেখানো দরকার ছিলো, যে এগুলো অপপ্রচার। 

তিনি বলেন, ইউক্রেনে কী ঘটছে, তা আমি দেখছিলাম। অথচ আমাদের প্রোগ্রামগুলোতে তার উল্টোচিত্র তুলে ধরা হচ্ছিলো, যা বাস্তবের সঙ্গে একেবারে ভিন্ন।

মেরিনা আরও বলেন, প্রথমে আমি মস্কোর রাস্তায় নেমে যুদ্ধের প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। তবে পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করি। 

সিদ্ধান্ত নিই, টেলিভিশনে লাইভ প্রচারের সময় প্রতিবাদ জানাবো। কারণ এটি আরও বেশি অর্থপূর্ণ হবে, বেশি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যাবে।

মস্কোর চ্যানেল ওয়ানে গত ১৪ মার্চ সংবাদ চলাকালে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান মেরিনা অভিয়ান্নিকোভা।

ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণা বিশ্বাস করবেন না, এখানে আপনাদের মিথ্যা বলছে তারা’।


একাত্তর/এআর

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর