ইউক্রেনে নিহত ৯০২ নাগরিক, মারিউপোলে বাড়ছে উত্তেজনা

আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:০৮ পিএম

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত ৯০২ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। এ সময় গোলাগুলি ও বিমান হামলায় আহত হয়েছে আরও ১৪৫৯ জন ইউক্রেনীয়।  

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, আগ্রাসন শুরুর পর থেকে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটে। 

সংস্থাটির বরাতে রয়টার্স জানিয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরণের জারে। এছাড়া কামান, রকেট লাঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে হতাহত আরও বেশি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

ওএইচসিএইচআর বলছে, ইউক্রেনে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে নিয়মিত তথ্য আসছে না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 


মারিউপোলে বাড়ছে উত্তেজনা

এদিকে ইউক্রেনের মারিউপোল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে মস্কো। যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কিয়েভ। ইউক্রেনীয় সেনারা বলছে, বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। এর ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা। দুই সপ্তাহের বেশি সময় শহরটি অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।  

ইউক্রেনীয়রা আত্মসমর্পণ করলে মারিউপোল শহরের বাসিন্দা ও সেনাদের দুটি নিরাপদ করিডোর দিয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন সরকার এবং মারিউপোলের স্থানীয় প্রশাসন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

মারিউপোল শহরের মেয়রের এক উপদেষ্টা বিবিসিকে বলেছেন, নিরাপদে চলে যাওয়ার যে প্রতিশ্রুতি মস্কো দিয়েছে, তাতে বিশ্বাস করা যায় না। শেষ সৈন্য বেঁচে থাকা পর্যন্ত প্রতিরোধ চলবে।

যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারনস বিবিসি ফোরকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, রুশ সেনারা যদি মারিউপোলের দখল নিতে পারে, তাহলে রাশিয়া থেকে লুহানেস্ক ও দোনেস্ক হয়ে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগের পথ স্থাপন করতে পারবে তারা। এ বিষয়টি রাশিয়ার জন্য অনেক বড় একটি বিজয় হিসেবে বিবেচিত হবে। 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিহাসের সঠিক পথেই আছে চীন

এমন পরিস্থিতিতে চীন, তুরস্ক কিংবা ফ্রান্সের মতো দেশগুলো এ যুদ্ধ থামাতে তাদের আলোচনায় চালিয়ে যাচ্ছে। যদিও এ পর্যন্ত যুদ্ধ স্থগিত করার মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কিয়েভ-মস্কো। 


একাত্তর/আরবিএস  

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর