শরণার্থীদের জন্য নোবেল বিক্রির ঘোষণা রুশ সাংবাদিকের

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১:০৯ এএম

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৫ লাখ ইউক্রেনীয় নাগরিক বিদেশে আশ্রয় নিয়েছে। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও ৬৫ লাখ মানুষ। এমন অবস্থায় ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতে নিজের পদক বিক্রির ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

রাশিয়ার নাভায়া গেজেট পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভের বরাতে মঙ্গলবার (২২ মার্চ) এ খবর জানিয়েছে সিএনএন।

দিমিত্রি মুরাতভ বলেন, আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি এবং এই উদ্দেশে ২০২১ সালে প্রাপ্ত নোবেল পুরস্কারের পদক বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির টাকা শরণার্থী তহবিলে যোগ করা হবে। 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ: দেশ ছেড়েছে ৩৫ লাখ মানুষ, ৬৫ লাখ বাস্তুচ্যুত

এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান দিমিত্রি।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। ১৯৯৩ সালে মস্কোতে যাত্রা শুরু করে নাভায়া গেজেটা গেজেটা পত্রিকার সম্পাদক তিনি।  


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর