ভারতে কাঠের গুদামে আগুনে পুড়ে ১১ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:১৩ পিএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গুদামে আগুন লেগে কমপক্ষে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই ১১ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (২৩ মার্চ) ভোরের দিকে তেলেঙ্গানার সিকান্দারবাদের ভোইগুড়ায় একটি কাঠের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, ওই গুদামের দ্বিতীয় তলায় ১২ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। তারা সবাই বিহার থেকে কাজ করতে আসা শ্রমিক। আগুন লাগলে তাদের মধ্যে একজন লাফিয়ে পড়ে প্রাণ বাঁচে। ঘটনাস্থলেই বাকিদের মৃত্যু হয়।  

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে ওই গুদামে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

গান্ধী নগরের এসএইচও মোহন রাও জানান, ১২ জনের মধ্যে একজন বেঁচে গেছেন। ডিআরএফ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। শক সার্কিট আগুনের কারণ হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারের জন্য পাঁচ লাখ রুপি সাহায্য ঘোষণা করেছেন এবং এই ঘটনায় নিহত শ্রমিকদের মৃতদেহ প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদী শোকাহত পরিবারের আত্মীয়দের জন্য ক্ষতিপূরণ ঘোষণার পাশপাশি টুইটারে বলেন, হায়দ্রাবাদের ভোইগুড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। শোকের এই মুহূর্তে আমার চিন্তা শোকাহত পরিবারের সাথে রয়েছে।  


একাত্তর/আরবিএস 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর