কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ছয় শিশুর মৃত্যু, আহত ১৫

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৪:০১ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বাঁধ থেকে একটি স্কুলবাস নিচে পড়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ শিশু। 

এক আঞ্চলিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (২২ মার্চ) স্কুলবাসটি খাড়া বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। 

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, দুর্ভাগ্যবশত আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে স্কুল বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করছি। এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহরের দিকে ফিরে যাওয়ার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে এবং বাঁধ থেকে নিচে পড়ে। 

image


কলম্বিয়ান গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বাসটিকে জঙ্গলের মধ্যে পড়ে আছে। বাসটির ছাদ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুন: কারাগারেই গাঁটছাড়া বাঁধতে চলেছেন অ্যাসাঞ্জ-স্টেলা

প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ায় অনেক লোকের মৃত্যু হয়। পাঁচ কোটির বাসিন্দার এ দেশে শুধুমাত্র ২০২১ সালেই সাত হাজার দুইশ' জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 


একাত্তর/আরবিএস   

প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধারের আশায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর