সোমালিয়ায় আল-শাবাবের আলাদা হামলায় ২৩ জন নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৪:২৪ পিএম

সোমালিয়ায় দুইটি আত্মঘাতী বোমা হামলায় এক নারী সংসদ সদস্যসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশটির রাজধানী মোগাদিসুতে আরেক হামলায় মারা গেছেন পাঁচ বিদেশি নাগরিকসহ আটজন। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) মধ্য সোমালিয়ার বেলেদুয়েন শহরে ও রাজধানী মোগাদিসুতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নারী সংসদ সদস্যের নাম আমিনা মোহামেদ আবদি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমাজো। 

আরও পড়ুন: ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রাজধানী মোগাদিসুতে জাতিসংঘ ও বিদেশি মিশনের অফিস কমপ্লেক্স হালানে ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। 

দুটি হামলারই দায় স্বীকার করেছে আল-কায়েদার সাথে সম্পৃক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠী। 


একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর