গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্র-ইইউ চুক্তি সই

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৬:৩৯ পিএম

রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন। 

শুক্রবার (২৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। 

তাদের প্রতিবেদন অনুযায়ী, এবছর ইউরোপীয়  ইউনিয়নকে ১৫ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ পরিমাণ বর্তমানে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ। 

চুক্তি সই শেষে বাইডেন বলেন, রাশিয়ার জ্বালানি সম্পদ থেকে অর্জিত অর্থ ব্যবহার করে পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশি দেশগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করছেন তিনি। 

রাশিয়ার গ্যাস ব্যবহার কমালে যে সাময়িক অসুবিধার সৃষ্টি হবে, এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব  তা কাটাতে সাহায্য করবে বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে উরসুলা ফন ডার লিয়েন বলেন, 'রাশিয়ার কাছ থেকে সরে গিয়ে আমরা নির্ভরযোগ্য বন্ধুদের সরবরাহের ওপর আস্থা রাখতে চাই।' 

এবছরের মধ্যে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের পরিমাণ দুই-তৃতীয়াংশ কমাতে চায় ইইউ। এছাড়াও আগামী ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের জীবাশ্ম জ্বালানি আমদানি বন্ধ করতে চায় তারা। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিসাইলের সফল উৎক্ষেপণ

বিবিসি বলছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে ইইউ-তে বছরে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করা এই চুক্তির লক্ষ্য। 

উল্লেখ্য, বর্তমানে ইউরোপের ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। 


একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর