টিপু সুলতানের হাতে ব্রিটিশ পরাজয়ের চিত্রকর্ম নিলামে

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম

'মাইসোরের বাঘ' নামে পরিচিত ভারতীয় উপমহাদেশের শাসক টিপু সুলতানের হাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয়ের বর্ণনা করা একটি চিত্রকর্ম নিলামে উঠেছে। 

বুধবার (৩০ মার্চ) লন্ডনের সাদাবি নিলামঘরে চিত্রকর্মটি নিলামের জন্য তোলা হয়েছে, যার নুন্যতম দাম ধরা হয়েছে তিন লাখ ৭০ হাজার পাউন্ড, বাংলাদেশী মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ কোটি টাকা। 

চিত্রকর্মটিতে ১৭৮০ সালে পল্লীপুরের যুদ্ধে মাইসোরের সুলতান হায়দার আলী ও তার ছেলে টিপু সুলতানের হাতে  ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয়ের চিত্র দেখানো হয়েছে। 

৩২ ফুট লম্বা চিত্রকর্মটিতে দেখা যায়, একদিকে হাতির পিঠে চড়ে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন টিপু। অন্যদিকে তার সৈন্যরা কোম্পানির সৈন্যদের চারদিক ঠেকে ঘিরে আক্রমণ করছে।

image

 

ইতিহাসবিদ উইলিয়াম ডারলিমপল এটিকে 'উপনিবেশবাদের পরাজয় দেখানো সেরা ভারতীয় চিত্রকর্ম হিসেবে আখ্যা দিয়েছেন। 

নিজের বই দ্যা অ্যানার্কি-তে তিনি বলেছেন, পল্লীপুরের ওই যুদ্ধ ছিল ব্রিটিশদের জন্য এক শোচনীয় পরাজয় যা ভারতে ব্রিটিশ শাসনকে প্রায় শেষ করে ফেলেছিল। আর এই জন্যই এতো গুরুত্বপূর্ণ এই চিত্রকর্ম। 

ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয়ঙ্কর শত্রু হয়ে উঠেছিলেন 'মাইসোরের বাঘ' নামে খ্যাত টিপু সুলতান। ১৭৯৯ সালে তিনি ব্রিটিশদের হাতে পরাজিত ও নিহত হন। 

পল্লীপুরের যুদ্ধে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বলে জানান ডারলিম্পল। 

image


১৭৮৪ সালে এই যুদ্ধের বর্ণনা দিয়ে চিত্রকর্ম আকার নির্দেশ দেন টিপু সুলতান। মাইসোরের তৎকালীন রাজধানী শ্রীরঙ্গপট্টমে দরিয়া দৌলত বাগ প্রাসাদের দেয়ালে বিভিন্ন ফ্রেস্কো আঁকা হয়। 

আরও পড়ুন: উইলের চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন স্ত্রী জেডা

এছাড়া কাগজের ওপরও এ যুদ্ধ নিয়ে দুটি চিত্রকর্ম আঁকা হয়। তার মধ্যে একটিই এই নিলামে উঠেছে। 

টিপুর পরাজয়ের পর কোনো এক ব্রিটিশ কর্মকর্তার হাত ধরে এটি ব্রিটেনে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে আসেননি কোনো ক্রেতা।
শিল্পীর রঙ তুলি যেন সংগ্রামের এক অন্যতম হাতিয়ার। বিখ্যাত চিত্রশিল্পী বলেছেন, চিত্রকর্ম ঘর সাজানোর জন্য আঁকা হয় না। এটা শত্রুকে আক্রমণ করা ও শত্রুর আক্রমণ প্রতিরোধ করার একটি হাতিয়ার। ফিলিস্তিনিদের...
দক্ষিণ আফ্রিকার সরকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসপত্রের নিলাম বন্ধ করার চেষ্টা করছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর