চীনজুড়ে নতুন করে করোনার থাবা

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৫:০৬ পিএম

করোনা আবার নতুন করে থাবা বসাতে শুরু করেছে চীনজুড়ে। 

সাংহাইসহ চীনের একাধিক বড় শহরজুড়ে কোভিড আবারও ডালপালা মেলতে শুরু করেছে। এর জেরে সাংহাইতে প্রায় ২৬ মিলিয়ন মানুষের জীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) পূর্ব চীনের একাধিক প্রদেশে নতুন করে কড়াকড়ি জারি করা হয়েছে। 

এর আগেই পশ্চিম চীনের একাধিক জায়গায় লকডাউন জারি করা হয়। 

চীনে করোনা রুখতে 'জিরো কোভিড পলিসি' নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। 

এমনকি বাড়িতে পোষা প্রাণী থাকলে তাদের খাবারও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি এবং বেসরকারি যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যবসায়িক কাজের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 

যদিও শপিং মল বা রেস্তোরাঁ যাতে না খোলা হয়, সে বিষয়ে জারি করা হয়েছে স্পষ্ট নির্দেশিকা। 

সবকিছু মিলিয়ে চীন জুড়ে চোখ রাঙাতে শুরু করেছে করোনার চতুর্থ ঢেউয়ের আতঙ্ক।


একাত্তর/জো 

একদিকে চীনের দ্রুত সামরিক উত্থান, অন্যদিকে এই অঞ্চলে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা যুক্তরাষ্ট্রের মনোযোগ নিয়ে তৈরি হওয়া ক্রমবর্ধমান সংশয়, এই দুইয়ের মাঝে পড়ে ভারত-মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন...
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শানসি...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফেরার পথে এক বড় কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর