অনাস্থা প্রস্তাব খারিজ,পার্লামেন্ট ভেঙে দিলেন পাক রাষ্ট্রপতি

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪২ পিএম

প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শমতো দেশটির চলমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। 

রোববার (৩ এপ্রিল) সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেন।

পরামর্শ মোতাবেক রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটিতে এখন নতুন নির্বাচন হবে।

এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার জন্য অভিনন্দন জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, ডেপুটি স্পিকার বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা বাতিল করে দিয়েছেন।

জাতিকে না ঘাবরাতে নির্দেশ দিয়ে তিনি বলেন, আল্লাহ পাকিস্তান পরিস্থিতি দেখছেন।

এসময় আইনপ্রণেতাদের ভোট ক্রয় করার জন্য বিলিয়ন বিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

নির্বাচনের জন্য প্রস্তুত হতে উল্লেখ করে তিনি বলেন, কোনো দুর্নীতিপরায়ণ শক্তি দেশের ভবিষ্যত নির্ধারণ করতে পারবে না। 

আর ইতোমধ্যে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।


একাত্তর/জো 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর