ইমরানের ইনসুইংয়ে গভীর সংকটে পাকিস্তানের রাজনীতি

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৮ পিএম

পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও টালমাটাল রূপ ধারণ করেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রোববার পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করার সকল প্রচেষ্টাকে সফলভাবে এড়িয়ে যান এবং নতুন নির্বাচন দাবি করেন।

এ সময় বিরোধীদের বিশ্বাসঘাতক বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইমরান খান এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এদিন পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসেম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।

দেশটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই আরও বিপদজনক অবস্থার দিকে যাচ্ছে। একটি সম্ভাব্য সাংবিধানিক যুদ্ধ শুরু হয়েছে। পারমাণবিক শক্তিধর দেশটির ২২ কোটি মানুষ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন। 

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনিও ইমরানের রাজনৈতিক দলের সদস্য। ইমরান খানের সংসদ ভেঙে দেয়ার অনুরোধ আমলে নিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি এবং সংসদ ভেঙে দেয়ার অনুমোদন দিয়েছেন।  

প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের পর বিরোধী দল অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সংসদে সাংবাদিকদের বলেন, আমরাও আজ সুপ্রিম কোর্টে যাচ্ছি।

আরেক বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ পার্লামেন্টারি ব্লককে "উচ্চ রাষ্ট্রদ্রোহিতা থেকে কম কিছু নয়" বলে অভিহিত করেছেন। ইমরান খানকে অপসারণ করা হলে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে শরিফের।

শরিফ এক টুইট বার্তায় বলেছেন, সংবিধানের নির্লজ্জ লঙ্ঘনের পরিণতি গ্রহণ করতে হবে। তিনি আশা করেন যে সুপ্রিম কোর্ট সংবিধানকে সমুন্নত রাখতে ভূমিকা পালন করবে।

অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ার জন্য ইমরানকে দায়ি করছেন বিরোধীরা। 

ইমরান খান বলেন, প্রমাণ ছাড়াই তাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সাজানো হয়েছিল। যদিও এ দাবি ওয়াশিংটন অস্বীকার করেছে।

বিরোধীরা এবং বিশ্লেষকরা বলছেন, খান একজন আন্তর্জাতিক ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে রাজনীতিবিদ হয়েছিলেন, যিনি ২০১৮ সালে শক্তিশালী সামরিক সমর্থনে ক্ষমতায় এসেছিলেন। যদিও এমন অভিযোগের কথা ইমরান খান এবং সামরিক বাহিনী অস্বীকার করে।

সেনাবাহিনীর জনসংযোগ শাখার প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার বার্তা সংস্থা রয়টার্স বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: রাশিয়ায় পুতিনের জনসমর্থন বেড়েছে: জরিপ

প্রধান বিচারপতির কার্যালয় জানিয়েছে, রোববারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুপ্রিম কোর্ট অবগত।

এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তীতে এ নিয়ে আলোচনা করা হবে।  

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। নানা সময় সামরিক বাহিনী নানাভাবে দেশটি শাসন করেছে। আর এ কারণে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। 


একাত্তর/আরবিএস 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর