রাশিয়ায় পুতিনের জনসমর্থন বেড়েছে: জরিপ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৭:৩২ পিএম

রাশিয়ায় পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনসমর্থনের হার বেড়ে ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।

স্বাধীন জরিপকারী প্রতিষ্ঠান লেভেদা সেন্টার ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত রাশিয়া জুড়ে এ জরিপ পরিচালনা করে। ১৮ বছর এবং তারচেয়ে বেশি বয়সী এক হাজার ছয়শ' ৩২ ব্যক্তির উপর সরাসরি এই জরিপ চালানো হয়।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশই বলছেন, পুতিনের কার্যক্রমের প্রতি তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে মাত্র ১৫ শতাংশ রাশিয়ান বলছেন, তারা পুতিনের সামরিক অভিযানকে সমর্থন করেন না। 

image


সবশেষ গত নভেম্বরে পুতিনের জনপ্রিয়তার হার ৬৩ শতাংশে নেমে যায়। রাশিয়া ইউক্রেনের সীমান্তে সেনা মোতায়েনের পর তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি তাদের অনুমোদন রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ৮১ শতাংশ উত্তরদাতা অনুমোদন থাকার কথা জানান এবং ১৪ শতাংশ এতে তাদের অনুমোদন নেই বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

এদিকে ৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়সীদের ৬৪ শতাংশ বলেন, তারা পুতিনকে দৃঢ়ভাবে সমর্থন করেন। অন্যদিকে, ২৪ বছর এবং তারচেয়ে বেশি বয়সীদের ২৯ শতাংশ পুতিনের পক্ষে।

লেভাদা সেন্টারের ভাষ্যানুযায়ী, জরিপের ফলাফলে এটি দেখা যাচ্ছে যে অধিকাংশ ব্যক্তিই সরকারের কথা বিশ্বাস করেন এবং তারা ন্যাটো সামরিক জোটের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন। 


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর