ইউক্রেনের নতুন সমরনায়ক 'স্নাইপার চারকোল'

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:০৫ পিএম

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দিনে একাই ১০টি রাশিয়ান জেট ধ্বংস করে ইউক্রেনের আত্মরক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন 'গোস্ট অফ কিয়েভ' নামে এক যুদ্ধবিমানের পাইলট। এবার সে জায়গা দখল করেছেন আরেক ইউক্রেনিয় যোদ্ধা।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সামরিক ইউনিফর্ম পরিহিত এক নারী স্নাইপারের ছবি, যাকে সবাই ডাকছেন 'চারকোল' নামে। 

রোববার (৩ এপ্রিল) ইউক্রেনের সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে চারকোলের কয়েকটি ছবি পোস্ট করা হয়, যেখানে তার সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হয়েছে। 

চারকোল সম্পর্কে বলা হয়, ২০১৭ সালে ইউক্রেনের মেরিন কোরে যোগদান করেন তিনি। ডনবাসে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিনতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবছরের জানুয়ারিতে তার চুক্তির মেয়াদ শেষ হলেও, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বাহিনীতে ফিরে আসেন তিনি। 

রাশিয়ানদের সম্পর্কে চারকোলের মন্তব্যও জুড়ে দেয়া হয়েছে ওই পোস্টে। সেখানে তিনি বলেছেন, 'ওরা (রাশিয়ান) মানুষ না। নাৎসিরাও এই দানবগুলোর মতো এতো জঘন্য ছিল না। ওদের সবাইকে প্রতিহত করতেই হবে!' 

সামরিক পোশাক পরিহিত আর স্কার্ফ দিয়ে মুখ ঢাকা চারকোলকে ইউক্রেন অভিহিত করেছে 'আধুনিক যুদ্ধের নায়ক' হিসেবে। 

image


তাকে তুলনা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেক অকুতোভয় ইউক্রেনিয় নারী লুদমিলা পাভলিচেঙ্কোর সাথে, যিনি সোভিয়েত ইউনিয়নের হয়ে তিনশ'রও বেশি নাৎসি সৈন্য হত্যার জন্য 'লেডি ডেথ' নামে পরিচিতি পান। পরে তাকে 'হিরো অফ দ্যা সোভিয়েত ইউনিয়ন' সম্মানে ভূষিত করে তৎকালীন সোভিয়েত সরকার। 

আরও পড়ুন: পুতিন কন্যাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তবে রাশিয়ার সামরিক আক্রমণের বিরুদ্ধে চারকোলের কার্যক্রমের ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেন। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর