অজি ও কিউই প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১২:১৭ পিএম

অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন ও কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মস্কো এই ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে  জানানো হয়েছে।

মস্কোর এমন ঘোষণাকে রাশিয়ার বিরুদ্ধে ক্যানবেরা ও ওয়েলিংটনের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এজন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছাড়াও এই দুই দেশের আরও কয়েকজন মন্ত্রী ও আইন প্রনেতার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

এএফপি'র প্রতিবেদনে দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের আর নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম রয়েছে। 

রুশভীতি ছড়ানোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর আনুগত্যপুর্ণ অনুসরণ করার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিন্দাও করেছে মস্কো।

এই নিষেধাজ্ঞা সংক্রান্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার তালিকা প্রসারিত করা হবে। অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে প্রসারিত নিষেধাজ্ঞার তালিকায়।

রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 


একাত্তর/জো 

তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর