মানবত্বকের কোষের বয়স ৩০ বছর কমানোর প্রযুক্তি আবিষ্কার

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৬:৫৯ পিএম

নতুন এক পদ্ধতি ব্যবহার করে ৫৩ বছর বয়সী এক নারীর ত্বকের কোষের বয়স ৩০ বছর কমিয়ে ফেলেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। 

২৫ বছর আগে ডলি নামে ভেড়ার ক্লোন করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো, সেটিরই আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হয়েছে এতে। বিজ্ঞানীরা আশা করছেন, আইপিএস নামে এই প্রযুক্তি ব্যবহার করে বয়সজনিত বিভিন্ন রোগ যেমন ডায়বেটিস, হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের রোগের আরও উন্নত চিকিৎসা বের করা যাবে। 

গবেষক দলের প্রধান অধ্যাপক ওলফ রিক বলেন, এই প্রযুক্তির সাহায্যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্বাস্থ্য ভালো রাখার উপায় খুঁজে বের করা যাবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, 'বয়সের সাথে সাথে অনেক সাধারণ রোগের অবনতি হয়। এ ব্যাপারে মানুষকে সাহায্য করার বিষয়টি খুবই উত্তেজনাকর।' 

ইল্যাব জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি এখনও একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরীক্ষাগার থেকে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে এখনও অনেকগুলো বৈজ্ঞানিক ধাপ পেরোতে হবে বলে জানান অধ্যাপক রিক। 

এই পদ্ধতি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯০ সালে, যখন রসলিন ইন্সটিটিউটের বিজ্ঞানীরা একটি ভেড়ার কোষ থেকে ভ্রূণ তৈরি করেন। সেখান থেকেই ডলি নামক ক্লোন ভেড়ার জন্ম হয়। 

আরও পড়ুন: প্রথমবারের মতো সম্পূর্ণ মানব জিনোম সিকোয়েন্স প্রকাশ

তবে ভেড়া বা মানুষের ক্লোন তৈরি করা বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল হিউম্যান এমব্রিওনিক স্টেম সেল তৈরি করা, যা থেকে পেশি, কার্টিলেজ ও স্নায়ুকোষের মতো টিস্যু উৎপন্ন করা যাবে।

পরে ২০০৬ সালে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিনিয়া ইয়ামানাকা ডলি টেকনিককে আরও উন্নত করে আইপিএস প্রযুক্তি আবিষ্কার করেন। এ প্রযুক্তিতে ৫০ দিন ধরে কোষে নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ যোগ করা হয়, যার ফলে কোষগুলো স্টেম সেলে পরিণত হয়। 


একাত্তর/এসজে
ইলেক্ট্রিক গাড়ি থেকে মহাকাশ সবখানেই সর্বাধুনিক প্রযুক্তির বিস্তার ঘটিয়ে চলেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। এবার তার নজর চিকিৎসা বিজ্ঞানে। কি করে, রোগীদের শরীর থেকে কি করে সার্বক্ষণিক তথ্য পাওয়া যায়...
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
পৃথিবীতে প্রথমবারের মতো দুই ব্যক্তির শরীরে পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। সোমবার (৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির শরীরে...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই সবাই একনামে চেনেন ইলন মাস্ককে। তবে সম্প্রতি মাস্ক জানিয়েছেন তার নিজের কোনো বাড়ি নেই, বরং বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুমান তিনি।এ সপ্তাহে টেড কনফারেন্সেস-এর সাথে এক...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর