পাক-পার্লামেন্টে ইমরানের ভাগ্যনির্ধারণী অধিবেশন চলছে

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১২:৫৭ পিএম

পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পুনর্বহাল হওয়া পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের ভাগ্যনির্ধারণী অধিবেশন চলছে।

শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অধিবেশনেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠছে।

টুইটারে পাকিস্তানের জাতীয় পরিষদের অ্যাকাউন্টে পোস্ট করা আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে অনাস্থা প্রস্তাবটি। 

পাকিস্তানি গণমাধ্যম ডনের সূত্রে জানা গেছে, অধিবেশনে বিরোধী দলগুলোর প্রায় সব আইনপ্রণেতাকে দেখা গেলেও সরকারি দলের সামনের সারির সদস্যদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি, এমনকি প্রধানমন্ত্রী ইমরান খানও অনুপস্থিত।

অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বক্তব্য রাখেন।

শাহবাজ স্পিকারকে আদালতের নির্দেশনা অনুযায়ী অধিবেশন চালাতে বললে আসাদ কায়সার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ীই অধিবেশন চলবে এবং যেহেতু বিদেশি চক্রান্তের কথা উঠে এসেছে, তা নিয়েও আলোচনা হবে।

অধিবেশন কিছুক্ষণ চলার পর অধিবেশন স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়। 

এদিকে, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা বিরুদ্ধে চলে যাওয়ায় এই আস্থাভোটে ইমরানের পরাজয় অনেকটাই সুনিশ্চিত। তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান পদচ্যুত হলে তার জায়গায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফই নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বলে বিরোধীদের একাধিক সূত্র নিশ্চিত করেছে বলে জানায় ডন। 


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর