শ্রীলংকায় সরকারবিরোধী বিশাল প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০১:০২ পিএম

শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের জন্য গোটাবায়ে রাজপাকসে সরকারের পদত্যাগ দাবি করে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) রাতে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়ের কার্যালয়ের সামনে দশ হাজারের বেশি মানুষ বিক্ষোভ সমাবেশ অংশ নেয় এবং অবিলম্বে সরকারের পতনের দাবিতে শ্লোগান দেয়। 

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর শ্রীলংকা সবচেয়ে বড় দুঃসময় পার করছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, খাদ্য ও জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের হাহাকারে জর্জরিত দেশটির মানুষ। 

শ্রীলংকার অর্থনৈতিক সংকটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ি করে অনেক দিন ধরেই প্রতিবাদ করছে দেশটির মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ আরও বড় হচ্ছে।

শনিবার রাতের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশটি সংগঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। 

রাত নেমে আসতেই বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের সামনে জড়ো হতে থাকেন। এক সময় সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এতে যোগ দেয়।

আরও পড়ুন: ইমরান পতনের পেছনের কারণ

কলম্বোর সমুদ্র তীরে প্রেসিডেন্টের ঔপনিবেশিক আমলের কার্যালয়ের সামনের এলাকা এক সময়ে কানায় কানায় ভরে উঠে। এ সময় তারা গোটাবায়ের বিরুদ্ধে সমস্বরে শ্লোগান দেয়। 

এদিকে, রাজাপাকসে সরকারের বিরুদ্ধে লঙ্কার সাধারণ নাগরিকরা ফুঁসে ওঠার পর এখন দেশটির ব্যবসায়ী সমাজও তাদের সমর্থন তুলে নিতে শুরু করেছেন। 


একাত্তর/এসজে

শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর