গদি বাঁচাতে বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:৩০ পিএম

শেষ দিকে এসে ইমরান খান বুঝতে পেরেছিলেন তিনি আর কিছুতেই গদি রক্ষা করতে পারবেন না। সেই জন্য শেষ মুহূর্তে অনাস্থা প্রস্তাব খারিজ করে সংসদও ভেঙ্গে দেন।

কিন্তু সবশেষ ইনসুইং দেশটির সুপ্রিম কোর্ট সীমানাছাড়া করার পর সাবেক বিশ্বজয়ী ক্রিকেট তারকার আর কিছুই করার থাকে না। শেষ পর্যন্ত আস্থা ভোটে হেরেই বিদায় নিতে হয় তাকে।

বিদায় নেয়ার বেশ কিছু দিন আগ থেকেই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সম্পর্কের টানপোড়েন চলছিলো।

সেই কারণে ইমরান খান শেষ মুহূর্তে গদি বাঁচাতে সেনাপ্রধান বাজওয়াকে সরাতেও উদ্যোগী হয়েছিলেন বলে দাবি করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম।

আরও পড়ুন: হাওরে বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতির ঘটনায় তদন্ত কমিটি

শনিবার রাতে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন দুই সেনা কর্মকর্তা। ইমরানের সঙ্গে তাদের প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয়।

কিন্তু ওই বৈঠকের এক ঘন্টা আগে এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই কর্মকর্তার নাম সরকার থেকে প্রকাশ করা হয়নি।

সেদিন রাতে ইমরানের সঙ্গে দেখা করতে আসা দুই শীর্ষকর্তা সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া ও আইএসআই প্রধান নাদিম আহমেদ অঞ্জুম হতে পারেন বলে সূত্রের খবর।

 

একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর