ন্যাটোর দিকে ঝুঁকছে ফিনল্যান্ড ও সুইডেন, নজর রাখছে মস্কো

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৫:৫২ পিএম
ফিনল্যান্ড ও সুইডেনের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ফিনল্যান্ড এবং সুইডেনের নেতারা তাদের দেশকে কোনো সামরিক জোটে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু চলমান ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে দেশ দুইটি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে। ফলে সামরিক জোটে যুক্ত হওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করছে ফিনল্যান্ড এবং সুইডেন। 

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সাথে তাদের দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করতে বুধবার (১৩ এপ্রিল) দেশ দুইটির নেতারা স্টকহোমে এক বৈঠকে মিলিত হন। যদিও ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটের অংশীদার দেশ, তবে তারা সদস্য নয়।

ফিনল্যান্ড এবং রাশিয়া প্রতিবেশি দেশ। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, নিরাপত্তা পটভূমিতে পরিবর্তন আসার ফলে “শান্তি নিশ্চিত” করার লক্ষ্যে সর্বোত্তম উপায় বিশ্লেষণ করে দেখা প্রয়োজন হয়ে পড়েছে।

মারিন আরও বলেন, তার সরকারের অবশ্যই উচিত হবে “সবধরনের পদক্ষেপের” জন্য প্রস্তুত থাকা। সামরিক জোটে যুক্ত হওয়ার জন্য আবেদন করা হবে কিনা, সংসদের সদস্যরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সুইডেনের ক্ষমতাসীন সোশাল ডেমোক্রেটরা ঐতিহ্যগত ভাবে ন্যাটোর সদস্য পদ লাভের বিরোধিতা করে এসেছে। 

দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেনের লোকজনকেও তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো উপায় কি তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, ন্যাটোর অংশীদার এবং সদস্য হওয়ার মধ্যে পরিষ্কার পার্থক্য আছে বলে অ্যান্ডারসন এবং মারিন দুজনেই সম্মত হয়েছেন। ন্যাটোর অধীনে থাকা ছাড়া নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার অন্য কোনো বিকল্প নেই বলেও এ দুই নেতা একমত পোষণ করেছেন। 

আরও পড়ুন: বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা, আটক তিন

এদিকে প্রতিবেশিদের ন্যাটো প্রীতিকে সরল ও স্বাভাবিকভাবে দেখে না রাশিয়া।

রাশিয়ার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিবেশি কোনো দেশ যদি রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি উপেক্ষা তাহলে তাদের সামরিক এবং রাজনৈতিক পরিণাম ভোগ করতে হবে। 

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর নতুন করে আর কোনো দেশকে সদস্যপদ দেয়নি ন্যাটো। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুযোগ পেলেই ন্যাটো ইউরোপে তার শক্তি বাড়াবে।    


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর