মারিউপোলে ইউক্রেনিয় সেনাদের আত্মসমর্পণের আহবান রাশিয়ার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:০০ পিএম

মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনিয় বাহিনীকে সময় বেঁধে দিয়ে আত্মসমর্পণের আহবান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি জানায়, মস্কোর স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে ইউক্রেনিয় বাহিনীকে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পক্ষে লড়াই করা বিদেশি যোদ্ধাদের জন্যও একই আহবান জানিয়েছে রাশিয়া।

তবে রুশ এই প্রস্তাব গ্রহণ করবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি কিয়েভ।

ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে রুশ বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত রুশ বাহিনীর। কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণে নেওয়ার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। তাই কিয়েভের দিকে তাকিয়ে না থেকে ইউক্রেনের সেনাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার পরামর্শও দিয়েছে তারা।

উল্লেখ্য, চলমান দীর্ঘ লড়াইয়ে মারিউপোলে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উভয় দেশের সেনাদের মধ্যে লড়াই চলতে থাকায় সেখানে আটকা পড়ে আছে বহু বেসামরিক নাগরিক।


একাত্তর/জো 

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এ ঘোষণা দেয়।
ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার এই দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।
৩৭ দিন পলাতক থাকার পর খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পাঞ্জাব...
গত বছরের মে মাসে মস্কোর বাহিনী হাতে দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোলে সফরে গেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১৯ মার্চ) পুতিন হেলিকপ্টারে করে মারিউপোল যান বলে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর