মিয়ানমারে ১৬০০ কারাবন্দিকে মুক্তি দিলো জান্তা সরকার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:১৩ পিএম

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে এক হাজার ৬০০ কারাবন্দীকে মুক্তি দিচ্ছে দেশটির সেনা সরকার। এসব বন্দীদের মধ্যে ৪২ জন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

দেশটির স্বরাষ্ট্র সচিবের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স রোববার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে।  

মিয়ানমারের সেনা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৪২ বিদেশি এক হাজার ৬২৯ কারাবন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে।

মানবাধিকার সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) বলছে, মিয়ানমারের ক্ষমতায় সেনা সরকার আসার পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৭৫৬ জন।

আটককৃতদের ব্যক্তিদের মধ্যে রয়েছেন, দেশটির ক্ষমতাচ্যুত নেতা ও নোবেলজয়ী অং সান সু চি এবং তার অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেল। বর্তমানে সু চিকে রাজধানী নেপিডোর একটি স্থানে বন্দী রাখা হয়েছে। আর শন টারনেল বন্দী আছেন ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে। 

এদিকে বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার পর রোববার কারাগারের সামনে ভিড় করেন স্বজনেরা। রয়টার্সের স্থানীয় প্রতিনিধি জানান, এখন পর্যন্ত কারাগার থেকে কাউকে মুক্তি দেওয়া হয়নি।

আরও পড়ুন: যুদ্ধের জেরে ইউক্রেন ছেড়েছে ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

এর আগে গত বছর প্রায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দিয়েছিল দেশটি। সে তুলনায় এ বছর অনেক কম বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। 

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এরপর থেকে দেশটিতে একদিকে বাড়ছে সামরিক নিপীড়ন, অন্যদিকে সরকারবিরোধী বিক্ষোভ। 


একাত্তর/আরবিএস 

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর