সুইডেনে কোরআন অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:৪৫ পিএম

সুইডেনে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে স্ট্রাম কুর্স নামের একটি কট্টরপন্থী সংগঠন। সংগঠনটির এমন কার্যক্রমের প্রতিবাদে তৃতীয় রাতের মতো বিক্ষোভ করেছে মানুষ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার রাতে সুইডেনের মালমো শহরে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে।

স্ট্রাম কুর্স সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী। সংগঠনটির আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।

সুইডেনের আরও কয়েকটি শহরে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং পুলিশের কিছু গাড়ির ক্ষতি করা হয়েছে। 

এদিকে স্টকহোমের উপকণ্ঠে এবং লিনকোপিন এবং নরকোপিন শহরেও উগ্র দক্ষিণপন্থীদের মিছিলের পর গোলযোগ হয়েছে।

image


সুইডেনের জাতীয় পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের জীবনকে হুমকির মুখে ফেলতে পর্যন্ত পরোয়া করছে না। 

তিনি আরও বলেন, আমরা আগেও সহিংস দাঙ্গা দেখেছি, কিন্তু এটা মনে হচ্ছে একেবারেই ভিন্ন কিছু।

এর আগে গত বৃহস্পতিবার সুইডেনের এই কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী কোরআনের একটি কপি পোড়ায় এবং সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে।

ইরাকী পররাষ্ট্রমন্ত্রণালয় বাগদাদে সুইডেনের দূতকে ডেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ঘটনায় সুইডেনের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কের মারাত্মক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: হিজাব গুজবে জেলহাজতে সেই প্রধান শিক্ষক

অন্যদিকে ইরানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছে।

সুইডেনে স্ট্রাম কুর্সের কোরআন পোড়ানোর বিরুদ্ধে এর আগেও সহিংস বিক্ষোভ হয়েছে। ২০২০ সালেও মালমো শহরে প্রায় একই ধরণের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল বিক্ষোভকারীরা এবং দোকানপাটও ভাংচুর করেছিল। 


একাত্তর/আরবিএস  

‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং 'ভোট চুরি'র গুরুতর অভিযোগে রাজধানী দিল্লিতে চরম নাটকীয়তা ও টানটান উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে! ক্রমাগত দ্বিতীয় দিনের মতো বিরোধী...
ভারতের ভোটার তালিকা সংশোধন ঘিরে কারচুপির গুরুতর অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজপথ। টানা দ্বিতীয় দিনের মতো বিরোধী...
ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে বিক্ষোভের সংবাদ কভার করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে মারাত্মক হেনেস্তা ও যৌন হয়রানির শিকার হয়েছেন তিন নারী সাংবাদিক! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর