এক সিনেমা ২৯২ বার দেখে গিনেস বিশ্ব রেকর্ড!

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০২:১৭ পিএম

একবার নয়, দু'বার নয়, গুনে গুনে ২৯২ বার 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম' সিনেমাটি দেখে গিনেস বইয়ে জায়গা করে নিয়েছেন ফ্লোরিডার এক ব্যক্তি। 

গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। সেদিন থেকে এবছরের ১৫ মার্চের মধ্যে ২৯২ বার সিনেমাটি দেখেছেন রামিরো আলানিস নামের ওই ব্যক্তি।

এতে তার মোট সময় খরচ হয়েছে ৭২০ ঘণ্টা বা ৩০ দিন। আর টিকেটের পেছনের খরচ হয়েছে প্রায় সাড়ে তিন হাজার ডলার। 

সিনেমাটি মুক্তি পাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে দৈনিক পাঁচটি করে প্রদর্শনী দেখতেন আলানিস। এতে তার প্রতিদিন সময় লাগতো ১২ ঘণ্টা ২০ মিনিট। 

তবে একই সিনেমা এতবার দেখা এবং তা রেকর্ড বইয়ের জন্য গণ্য হওয়া সহজ কাজ নয়। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। 

প্রথমত, সিনেমা দেখার সময় অন্য কোনো কাজ করা যাবে না। এর মানে সিনেমা চলাকালীন ফোন ব্যবহার করা, ঘুমানো বা টয়লেটে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 

সেইসাথে প্রতিবার সিনেমার প্রতিটি সেকেন্ড দেখতে হবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। প্রতিবার সিনেমা দেখার পর হল কর্তৃপক্ষ কর্তৃক গিনেস কমিটিকে জানাতে হবে। 

তবে এমন কাণ্ড এই প্রথমবার ঘটাননি আলানিস। এর আগে ২০১৯ সালে 'অ্যাভেঞ্জারস: এন্ডগেম' সিনেমাটি তিনি দেখেছিলেন টানা ১৯১ বার। সেবার টয়লেটে যাওয়ার কারণে তার ১১টি চেষ্টা ডিসকোয়ালিফাই হয়ে যায়। 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলো গোতাবায়ে

পরে অবশ্য ২০২১ সালে আর্নল্ড ক্লাইন নামের আরেকজন 'কামেলট: ফার্স্ট ইন্সটলমেন্ট' সিনেমাটি ২০৪ বার দেখে সে রেকর্ড ভেঙে দেন। 

ক্লাইনের এ খবর শুনে নিজের দাদির সম্মানে আবারও রেকর্ডটি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেন আলানিস। ২০১৯ সালে রেকর্ড গড়ার আগেই মৃত্যু হয়েছিলো তার দাদি জুয়ানির। 

গিনেস রেকর্ড কিপারকে আলানিস বলেন, দাদি ছিলেন তার প্রথম সমর্থক। অন্য কেউ আবার তার রেকর্ড ভাঙার চেষ্টা করতে চাইলে তাকে দ্বিতীয়বার ভেবে দেখার হুঁশিয়ারিও দেন তিনি। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে বুধবার রাতে আছড়ে পড়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে বুধবার রাতে আছড়ে পড়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন।
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় আলাদা দুটি স্থানে গুলিবিদ্ধ হয়ে অন্তত দুইজন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দিনে ও রাতে ঘটা এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী...
ভোতেনদী ও ভোতেকোশির ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো সাময়িকভাবে থমকে গিয়েছিলো। সেই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারতীয়...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে দুই হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর