ফ্লোরিডায় মিল্টনের ভয়ানক তাণ্ডব, ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে বুধবার রাতে আছড়ে পড়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন। এ সময় ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

হারিকেন মিল্টনের আঘাতের পর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লোরিডার ৩০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এছাড়াও রাজ্যটির পূর্ব উপকূলে সেন্ট লুসি কাউন্টিতে অন্তত চারজন নিহত হয়েছেন। ফ্লোরিডাজুড়ে বড় রকমের হতাহত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, হ্যারিকেন মিল্টন এই শতাব্দীর অর্থাৎ গেলো ১০০ বছরের মধ্যে মার্কিন উপকূলে আছড়ে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। 

মহাকাশ থেকে হ্যারিকেন মিল্টন।

মিল্টনকে ক্যাটাগরি-৫ হ্যারিকেন হিসেবে ঘোষণা করা হলেও উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সময় ঝড়টি ক্যাটাগরি-৩ এ পরিণত হয়। সাফির স্যাম্পসন স্কেলে ক্যাটাগরি-৫ হলো সবচেয়ে শক্তিশালী মাত্রার হারিকেন।

মার্কিন আবহাওয়া অফিস বলছে, হ্যারিকেন মিল্টন ফ্লোরিডায় তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ হারিকেন হিসেবে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফ্লোরিডার ৫১টি শহরে জরুরি অবস্থা জারি হয়। হ্যারিকেন আতঙ্কে মঙ্গলবার ও বুধবার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ অন্যত্র পালিয়ে যান। এর ফলে বেশ কিছু রাস্তায় গাড়ির জট তৈরি হয়। বুধবার রাতেও রাস্তাগুলোতে জট ছিলো।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে ফ্লোরিডার টাম্পা উপসাগরীয় অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

টাম্পা পুলিশ প্রধান লি বার্কাও জানান, বুধবার রাতে একটি টাম্পা শহরের একটি বাড়ি থেকে ১৫ জনসহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।  

বৃহস্পতিবার টাম্পার মেয়র জেন ক্যাস্টর বাসিন্দাদের রাস্তায় বের না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এটি (ঝড়) এখনও শেষ হয়নি। 

ঝড়ের কারণে ফ্লোরিডার স্কুল-কলেজ মঙ্গলবারই বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি বন্ধ ছিলো রাজ্যের অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। 

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে মিল্টন আছড়ে পড়ার পর বৃহস্পতিবার অন্তত আড়াই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে সেন্ট পিট-ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অরল্যান্ডো সানফোর্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সারাসোটা ব্রাডেনটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ফ্লোরিডা ডিভিশন অফ ইমার্জেন্সি সার্ভিসেস বলেছে, তারা অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবারের সাথে একটি চুক্তি করেছে যাতে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে যেতে পারেন।

এদিকে ফ্লোরিডার পূর্ব উপকূলে চার ইঞ্চির বেশি বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সকালে ডেটোনা অঞ্চলে আকস্মিক বন্যা দেয়া দিয়েছে।

হ্যারিকেন মিল্টন উপকূলে আঘাত হানার সাথে সাথে বুধবার ফ্লোরিডাজুড়ে কমপক্ষে ৩৬টি টর্নেডোর খবর পাওয়া গেছে।

অন্যদিকে দক্ষিণ ফ্লোরিডায় রেকর্ড ১৩৩টি টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। যা একদিনে যেকোনো রাজ্যের জন্য দ্বিতীয় সর্বোচ্চ টর্নেডো সতর্কতা।

ফ্লোরিডার ডিভিশন অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রধান কেভিন গুথরি জানান, রাজ্যজুড়ে কমপক্ষে ১২৫টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অনেক এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর