নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করলো ভারত

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২:০৭ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হবেন। তিনি এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে। 

দেশটির শীর্ষ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি মাসেই অবসরে যাবেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তার ২৮ মাসের দায়িত্ব শেষ হবে ৩০ এপ্রিল। এরপরই ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে।

১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছর ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কমান্ডের দায়িত্ব পান। আন্দামান নিকোবরের কমান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর