দিল্লিতে চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬৩২ নতুন রোগী

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১০:২৫ পিএম

দিল্লিতে করোনা সংক্রমণ রীতিমতো চোখ রাঙাচ্ছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ৬০০ পেরিয়ে গেছে। 

জানা গেছে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩২ জন। দিল্লিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৯ হাজার ৬৮৩। দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণের হার ৪.৪২ শতাংশ। 

তবে স্বস্তির খবর, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৪১ হাজার ৫৭৬। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ১৬০।

দিল্লিতে করোনা সংক্রমণের হঠাৎ বৃদ্ধিতে পার্শ্ববর্তী ছয় জেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মিরাট, বুলন্দশহর এবং বাগপতে আবারও সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক পরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। 

তবে, এখনই কোভিড পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেছেন, দিল্লিতে করোনা পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে। তবে আমরা শত শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করেছি। অধিকাংশ বাসিন্দা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা নেহাতই কম। এলে এটাকে উদ্বেগজনক পরিস্থিতি বলা যায় না। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।

এদিকে, ভারতে সোমবারই (১৮ এপ্রিল) এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সংক্রমণ। মঙ্গলবার (১৯ এপ্রিল) যদিও কিছুটা কমেছে দেশটির মোট সংক্রমণ। 

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে মৃত্যু হয়েছে একজনের।


একাত্তর/জো 

ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর