মারিওপোলে আত্মসমর্পণ করেনি ইউক্রেনিয় বাহিনী

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৯:০১ পিএম

ইউক্রেনের মারিওপোল শহরের ইউক্রেনিয় সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলেও তারা আত্মসমর্পণ করেননি। এদিকে শহরের একটি ইউনিটের কমান্ডার জানিয়েছেন, তার সৈন্যরা আর মাত্র কয়েক দিন বা কয়েক ঘণ্টা টিকে থাকতে পারবেন।

বুধবার (২০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দুটার মধ্যে অস্ত্র জমা দিতে বলে রাশিয়া। তবে এ সময়ের মধ্যে মাত্র পাঁচজন আত্মসমর্পণ করে বলে দাবি করেছে সেখানকার রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের কমান্ডার মেজর সেরহি ভলিনা এক ভিডিওবার্তায় অবরুদ্ধ মারিওপোল থেকে পালাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন: এক বছর কমে যেতে পারে দক্ষিণ কোরিয়ানদের বয়স

রাশিয়ার গত আট সপ্তাহের আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারিওপোল শহর। সেখানে ইউক্রেনিয়ান সেনারা এখন এক বিশাল ইস্পাত কারখানার ভেতর কোণঠাসা হয়ে আছে। সেখানে তাদের সঙ্গে এক হাজারের মতো বেসামরিক নাগরিকও রয়েছে বলে মনে করা হচ্ছে।

মারিওপোলে আযভস্টাল ইস্পাত কারখানা এলাকাটিই এখন ইউক্রেনিয় প্রতিরোধের সর্বশেষ ঘাঁটি। এটির পতন ঘটলে পুরো মারিওপোল রুশদের হাতে চলে যাবে।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক ফেসবুকে লিখেছেন, নারী, শিশু এবং বয়স্ক মানুষদেরকে এই সমঝোতার আওতায় শহর ছেড়ে যেতে দেয়া হবে।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর