ঈদের পরে আন্দোলনে নামছেন ইমরান

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২:৪৫ পিএম

ক্ষমতা হারানোর পর লাহোরে বিশাল জনসভা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই তিনি জানিয়ে দিলেন, পুরো দেশ যেন প্রস্তুত থাকে, তিনি এবার দেশজুড়ে আন্দোলনে নামবেন।

ইমরান বিদেশি চক্রান্ত ও পাকিস্তানের সার্বভৌমত্ব দাবি তুলে একের পর এক জনসভা করে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’ জানাচ্ছে, লাহোরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইমরান যখন মঞ্চে ওঠেন, ততক্ষণে পুরো মাঠ ভরে গেছে।

image


ইমরান সেখানে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারকে তিনি কিছুতেই মেনে নেবেন না। তিনি জনতাকে শপথবাক্য পাঠ করান যে, তারা সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করবেন। যতদিন ভোট না হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।

পর্যবেক্ষকদের মতে, ইমরান বর্তমান শাসকদের একটা বার্তা দিতে চেয়েছেন। সেটা হলো, তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে তারা ভুল করেছেন। সেই ভুল শুধরানোর একটাই উপায়- দ্রুত নির্বাচন ঘোষণা।

বিভিন্ন সূত্র জানাচ্ছে, ঈদের পরই দেশজুড়ে আন্দোলনে নামবেন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। 

ইমরান বলেছেন, তার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। আন্দোলন আরো তীব্র হবে। সমর্থকরা যেন তার ডাকের জন্য অপেক্ষা করেন। তিনি এখন নির্বাচন ছাড়া আর কিছু চাইছেন না। 


একাত্তর/এআর

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর