আল-আকসা চত্বরে সংঘর্ষে আহত ৩১ ফিলিস্তিনি

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৪:০৬ পিএম

জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাতে আহতদের খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি পুলিশের দাবি, ইহুদিদের উপাসনা চলাকালে পশ্চিম দেয়ালের কাছাকাছি শতাধিক মানুষ পাথর ও আতশবাজি ছুড়লে তাদের বাহিনী হস্তক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ শেষে ওই এলাকায় যাওয়ার পর রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ছুড়ে পুলিশ। এ সময় সেখানে প্রায় দুইশ’র মতো ফিলিস্তিনি ছিলেন যাদের কেউ কেউ পাথর ছুড়ছিলেন। 

উল্লেখ্য, আল-আকসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। এর ফলে বৃহৎ পরিসরে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে জড়িয়ে যায় কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 


একাত্তর/জো 

গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর