মনে হয়েছে আমিই শচিন, আমিই বচ্চন: বরিস জনসন

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৫:০০ পিএম

‘খাস দোস্ত’ নরেন্দ্র মোদির ‘রাজকীয় অভ্যর্থনা’ আর চারদিকে নিজের বড় বড় ছবি দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শচিন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চন মনে হয়েছে। 

দুই দিনের ভারত সফরে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার (২২ এপ্রিল) মোদির নিজের রাজ্য গুজরাটে পাওয়া রাজকীয় অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পৌঁছানোর পর চারদিকে বড় বড় ছবি দেখে মনে হলো আমিই শচিন টেন্ডুলকার, আমিই অমিতাভ বচ্চন।’

এসময়  ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘খাস দোস্ত’ সম্মোধন করে বরিস জনসন বলেন, ‘রাজকীয় অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

ভারত সফরের প্রথম দিন বৃহস্পতিবার (২১ এপ্রিল) গুজরাটে কাটান বরিস জনসন। তার যাওয়া-আসার পথে বড় বড় বিলবোর্ড লাগানো হয়, মোড়ে মোড়ে মঞ্চ করে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য।

শুক্রবার (২২ এপ্রিল) যুক্তরাজ্য ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার লক্ষ্য ছিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা।

গুজরাটে পাওয়া আতিথেয়তার প্রশংসা করে বরিস জনসন বলেন, ‘তারা (গুজরাটের মানুষ) আমাদের দুর্দান্তভাবে স্বাগত জানিয়েছে। এটা একেবারে অসাধারণ ছিল। এমন আনন্দের অভ্যর্থনা আমি আগে দেখিনি।

জানা গেছে, বৃহস্পতিবার শবরমতিতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজঘাট পরিদর্শণ করেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


একাত্তর/জো 

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর