আফগানিস্তানে টিকটক ও পাবজি নিষিদ্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১০:৫৬ এএম

আফগান তরুণদের 'বিপথে' নিচ্ছে বলে আফগানিস্তানে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইন মাল্টিপ্লেয়ার গেম পাবজি নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। তারা আরও জানিয়েছে, টেলিভিশনে 'অনৈতিক বিষয়বস্তু' সম্প্রচারও বন্ধ করে দেয়া হবে। 

শুক্রবার (২২ এপ্রিল) তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামানগণির বরাতে বিবিসি জানায়, তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত হওয়া থেকে আটকাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা কবে থেকে এবং কতদিনের জন্য কার্যকর হবে তা এখনো পরিষ্কার নয়। 

গত বছরের আগস্টে ক্ষমতায় আসার পর সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন সোপ অপেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও, এই প্রথমবারের মতো কোনো অ্যাপ নিষিদ্ধ করলো তালেবান। 

আরও পড়ুন: আবারও আফগানিস্তানে মসজিদে হামলা, বহু হতাহত

বিনোদনের অন্যান্য মাধ্যম বন্ধ হয়ে যাওয়ার পর আফগান তরুণদের কাছে টিকটক ও পাবজির মতো অ্যাপ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছিল। বিশেষত ছোট ছোট হাস্যরসাত্মক ভিডিও ধারণ ও শেয়ারের জন্য টিকটক বেশ জনপ্রিয়। 

ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকার তাদের শাসননীতির ক্ষেত্রে নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিলেও, তাদের বিরুদ্ধে নাগরিকদের, বিশেষ করে নারীদের স্বাধীনতা খর্ব করার অভিযোগ রয়েছে। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর