দুর্যোগে আটকে পড়া ব্যক্তিদের সাহায্য করবে ইঁদুর 'স্কুরো'

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯:৫৫ পিএম

একবার এক বন্দী সিংহকে শিকারীদের জাল কেটে উদ্ধার করেছিল এক ছোট্ট ইঁদুর। গ্রীক গদ্যকার ঈশপের সেই বিখ্যাত গল্পকে এতোদিন কাল্পনিক মনে হলেও এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। তবে এবার সিংহের যায়গায় মানুষকে সাহায্য করবে এক রোবট ইঁদুর। যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানে সাহায্য করতে পারে এমন একটি রোবট ইঁদুর তৈরির কাজে হাত দিয়েছেন বিজ্ঞানীরা। অনেক দূর এগিয়েছে কাজ। 

চীনের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর কিং শি -এর নেতৃত্বে একটি দল উদ্ধার কাজের জন্য ইঁদুরদের বেছে নিয়েছেন কারণ, কোনো দীর্ঘ ও সরু পথে চলাচলে ইঁদুরের জুড়ি মেলা ভার। ক্ষুদ্র শরীর এবং অপ্রতিদ্বন্দ্বী তত্পরতার কারণে সংকীর্ণ জায়গায় খাপ খাইয়ে নিতে সক্ষম তারা। 

বিজ্ঞানীরা "স্কুরো" বা "এসকিউআরও" (ছোট আকারের চতুষ্পদ রোবোটিক ইঁদুর) নামে একটি মেকানিক প্রোটোটাইপ তৈরি করেছেন, যা তাদের ইঁদুরের গতিবিধি সম্পর্কে আরও অধ্যয়ন করতে সহায়তা করে। তারা বলছেন, এই ছোট আকারের রোবটটি সরু টানেল, রুক্ষ ভূখণ্ডের মধ্য দিয়ে যেতে সক্ষম এবং এমনকি লাথি মারার পরেও সে নিজেকে ঠিকঠাক তুলে নিতে পারে।

image


আকারের কারণে রোবটটির চারটি পায় দুই ডিগ্রি স্বাধীনতা রয়েছে। এছাড়া এর কোমরে দুই ডিগ্রি এবং মাথায় দুই ডিগ্রি স্বাধীনতা রয়েছে, অর্থাৎ রোবটটির এই অঙ্গগুলো দুই ডিগ্রি পর্যন্ত নমনীয়। পাশপাশি রবোটটির নকশা করা হয়েছে একটি বাস্তব ইঁদুরের ধাঁচে। যার ফলে দীর্ঘ নমনীয় মেরুদণ্ডের অনুকরণ পেয়েছে সেটি, যা রোবটটিকে দ্রুত বাঁকতে এবং ঘুরতে দেয়।

চলতি মাসে এ বিষয়ক একটি গবেষণা 'আইই ট্রানজেকশন অন রোবোটিক্স' জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা বলেছেন, প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে "স্কুরো" সংকীর্ণ স্থানের মধ্যে প্রকৃত ইঁদুরের গতি অনুকরণ করতে সক্ষম।

একই স্কেলের চতুর্মুখী রোবটের তুলনায়, স্কুরো তুলনামূলকভাবে ছোট এবং ওজন মাত্র ২২০ গ্রাম। 

আরও পড়ুন: ইউরোপের অস্ত্রেই ইউক্রেনকে ঘায়েল করছে রাশিয়া

প্রথমে এটিকে একটি চাকাযুক্ত রোবোটিক ইঁদুর হিসেবে তৈরি করা হয়েছিল, তবে চাকাগুলোকে পরে পা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে এর গতিশীলতা আরও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিটি আরও উন্নত হলে স্কুরো দুর্যোগ অঞ্চলে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান দিবে, পাশপাশি দুর্গম স্থানগুলোতে দ্রুত অভিযান চালানো সহজ হবে। বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। 


একাত্তর/আরবিএস 

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর