সেন্ট পিটার্সবার্গের রাস্তায় রহস্যময় বার্তা

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের প্রাণকেন্দ্রে একটি রাস্তায় হঠাৎ করেই উদয় হয়েছে রহস্যময় এক আর্ট ইনস্টলেশনের। কে কখন সেটি সেখানে বসিয়েছে তা না জানলেও, একে রাশিয়ার পশ্চিমা-বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যেসব আন্তর্জাতিক ব্র্যান্ড রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, তাদের কয়েকটির নামের প্রথম অক্ষর দিয়ে লেখা হয়েছে বার্তাটি। এতে লেখা আছে 'জামেস্তিম'- যার অর্থ দাঁড়ায় 'আমরা (তোমাদের) প্রতিস্থাপিত করবো।'

তোমাদের ছাড়াও আমাদের চলবে- পশ্চিমা পৃথিবীকে এই বার্তাই যেন দিতে চাইছে রাশিয়া।

যেসব ব্র্যান্ডের নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয়েছে সেগুলো হলো জারা, অ্যাডিডাস, ম্যাকডোনাল্ডস, এপসন, স্কোডা, টোটাল এনার্জিস, আইকিয়া ও মিল্কিওয়ে। 

আরও পড়ুন: ইসরাইলি বিমানবন্দরে শেল নিয়ে ঢুকে পড়ায় তুলকালাম

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে রাশিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে হাজার হাজার প্রতিষ্ঠান। এ ব্যাপারে তাদের বিকল্প খুঁজে নেবে বলে দাবি করে আসছে রাশিয়া। 

সম্রাট পিটার দ্যা গ্রেট এই সেন্ট পিটার্সবার্গ গড়ে তুলেছিলেন রাশিয়াকে ইউরোপের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে। তাই সেখানে এমন বার্তা যেন এই মুহূর্তে বাকি পৃথিবী থেকে রাশিয়ার বিচ্ছিন্নতাকেই আরও প্রকট করে প্রকাশ করছে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর