৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল দেখলো দিল্লি

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:৪৯ পিএম

চলতি বছরের এপ্রিলকে গত ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করেছে দিল্লি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিলে রাজধানী দিল্লিতে গড়ে তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গরমে জনজীবনে ভোগান্তি চরমে। সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং। 

২৮ ও ২৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। দুদিনই তাপমাত্রা ৪৩ দশমিক ৫ ডিগ্রির কাছাকাছি ছিল। ১৯৪১ সালের ২৯ এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। 

গত ১২ বছরে এমন রকম এপ্রিল কাটায়নি ভারতের রাজধানী। আর গুরুগ্রামের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এনিয়েও উদ্বেগ জানিয়েছে আবহাওয়াবিদরা। 

আরও পড়ুন: যানজট এড়াতে নতুন প্রকল্প চালু করলো অস্ট্রেলিয়া

আইএমডির পক্ষ থেকে এরিমধ্যে রাজধানী দিল্লিতে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এখনই তাপমাত্রা কমার কোনও আশা নেই। আগামী পাঁচ দিন দিল্লিতে চলবে তাপপ্রবাহ।

সে কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে দিনের বেলায় বেশি বেরোতে নিষেধ করা হয়েছে। দুপুরের দিকে ঘরের ভেতরে বা ঢাকা জায়গায় থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রাই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে এপ্রিলেই। এই তাপমাত্রা থেকে আপাতত রেহাই মিলবে না বলেই জানিয়েছে আইএমডি।

এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। তীব্র তাপদাহের কারণে কলকাতায় স্কুলে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে ২ মে থেকে কার্যকর হবে। 


বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর