পশ্চিমতীরে গুলি করে ইসরায়েলি নিরাপত্তারক্ষী হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:৩১ পিএম

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বসতি অ্যারিয়েলের প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকিতে দেশটির এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। 

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১.২০ মিনিটের দিকে নিরাপত্তা চৌকির সামনে একটি গাড়ি এসে থামে। এরপর গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে গুলি করে পালিয়ে যায়।

জানা গেছে, এই হামলায় ব্যবহৃত গাড়িটি পরে ফিলিস্তিনের বিদয়া শহরে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর ওই এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান শুরু করেছে। লকডাউন ঘোষণা করা হয়েছে ইসরায়েলি বসতি অ্যারিয়েল এলাকায়।

শনিবার (৩০ এপ্রিল) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অ্যাভি ব্লাট বলেন, হত্যাকারীদের খুঁজে বের না করা পর্যন্ত আইডিএফ অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুইশ’র অধিক বসতিতে ছয় লাখের বেশি ইসরায়েলি বসবাস করে।

এদিকে ওই রাতেই ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, নিহত ইয়াহিয়া আলী আদওয়া এর আগে কারাভোগ করেছেন।

তবে ইসরায়েলি বসতি অ্যারিয়েলে নিরাপত্তারক্ষী নিহত হওয়ার সঙ্গে এ ঘটনার তাৎক্ষণিক সম্পৃক্ততা পাওয়া যায়নি।


একাত্তর/জো 

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রামাল্লাহ শহর কার্যালয়ে অভিযান চালিয়েছে দখলদার ইসরাইল। আল-জাজিরার সংবাদে বলা হয়েছে, রোববার সকালে ৪৫ দিন কার্যক্রম বন্ধের সামরিক...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে রোববার টানা পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। তথাকথিত ‘সন্ত্রাস বিরোধী’ এ অভিযানের অংশ হিসেবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে...
পশ্চিমতীর থেকেও ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিমতীরের উত্তরাঞ্চল থেকে তেল আবিবে গত সপ্তাহের ব্যর্থ আত্মঘাতী হামলার পর ইসরাইলি...
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার যে লক্ষ্য নিয়ে ইসরাইলি বাহিনী গাজায় গত আট মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রতিরক্ষা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর