পশ্চিমতীরে আল-জাজিরার কার্যালয়ে ইসরাইলি অভিযান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রামাল্লাহ শহর কার্যালয়ে অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। আল-জাজিরার সংবাদে বলা হয়েছে, রোববার সকালে ৪৫ দিন কার্যক্রম বন্ধের সামরিক আদেশ নিয়ে আকস্মিক এ অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী।

কার্যালয়ে ইসরাইলি বাহিনীর প্রবেশ করার দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে কাতারভিত্তিক চ্যানেলটি। সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায়, চ্যানেলের একজন কর্মীর হাতে সামরিক আদেশপত্রটি হস্তান্তর করছেন এক সেনাসদস্য। ব্রিটিশ বার্তা-সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলের এমন পদক্ষেপের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক পরিষদ। ওই বিবৃতিতে বলা হয়, এমন স্বেচ্ছাচারী সামরিক সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিকদের কাজে নতুন করে হস্তক্ষেপ করা হলো। 

ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার ইসরাইলের চালিয়ে যাওয়া অপরাধের চিত্র তুলে ধরার কারণেই তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, চলতি বছরের মে মাসে জেরুজালেমের একটি হোটেল রুমে অভিযান চালায় ইসরাইলি কর্তৃপক্ষ। আল-জাজিরা টিভির স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ায় সেখানে কার্যালয় স্থাপন করেছিল চ্যানেলটি। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ ছিল, আল-জাজিরার কার্যক্রম ইসরাইলের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০০
পশ্চিমতীরে আল-জাজিরার কার্যালয়ে ইসরাইলি অভিযান
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
দীর্ঘ এক দশক পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। কিন্তু নির্বাচন শুরুর মাত্র এক সপ্তাহ আগে আবারও উত্তপ্ত হয়ে উঠলো ভারতের কেন্দ্রশাসিত এ অঞ্চল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে রোববার টানা পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। তথাকথিত ‘সন্ত্রাস বিরোধী’ এ অভিযানের অংশ হিসেবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে...
পশ্চিমতীর থেকেও ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিমতীরের উত্তরাঞ্চল থেকে তেল আবিবে গত সপ্তাহের ব্যর্থ আত্মঘাতী হামলার পর ইসরাইলি...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর