পশ্চিমতীর থেকেও ফিলিস্তিনিদের সরানোর আহ্বান ইসরাইলি মন্ত্রীর

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৪৫ এএম

পশ্চিমতীর থেকেও ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিমতীরের উত্তরাঞ্চল থেকে তেল আবিবে গত সপ্তাহের ব্যর্থ আত্মঘাতী হামলার পর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে বুধবার তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কাটজ বলেন, ‘আমাদের সন্ত্রাসের হুমকির মোকাবিলা ঠিক সেভাবেই করতে হবে, যেমন আমরা গাজায় সন্ত্রাসের অবকাঠামো মোকাবিলা করছি। এর মধ্যে মধ্যে রয়েছে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ।’ ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে।

ওই এক্স পোস্টে তিনি ইসরাইলি সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী এ অভিযানকে ‘যেকোনো অর্থে একটি যুদ্ধ’ বলেও অভিহিত করেছেন।

পশ্চিম তীরে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

ইসরায়েল কাটজ জানান, জেনিন ও তুলকারেমসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইরানের সমর্থনে গড়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য ইসরাইলি বাহিনী কাজ করছে। ইরান পশ্চিমতীরেও লেবানন ও গাজার মডেল অনুসরণ করে সন্ত্রাসী ফ্রন্ট প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও  তিনি দাবি করেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের পর গাজা উপত্যকার প্রায় ৮৮.৫ শতাংশ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মে মাসে রাফাহ থেকে প্রায় দশ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত ছয় সপ্তাহের মধ্যে বুধবার ছিলো লেবাননের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হওয়ার আগেই ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধবিরতি...
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন-ইসরাইল জোটের ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে, যা উচ্চ শিক্ষার আঙিনাকে যুদ্ধের এক নতুন ফ্রন্টে পরিণত করেছে।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর