সীমান্তে আটক বাংলাদেশিদের বিষয়ে বিএসএফের নতুন সিদ্ধান্ত

আপডেট : ০২ মে ২০২২, ০১:৫১ এএম

বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে পাচারকারীদের মাধ্যমে কিংবা অসাবধানতাবসত যারা ভারতে প্রবেশ করছে, এমন বাংলাদেশিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পরিবর্তে তাদের আবার বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিএসএফের দাবি, এ উদ্যোগের ফলে ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশি বন্দিদের চাপ অনেকটাই কমে আসবে।     

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, পশ্চিমবঙ্গ রাজ্য জেলে বর্তমানে বন্দি রয়েছেন এক হাজার ৭০০ বাংলাদেশি। যার মধ্যে ৩৪৩ জন তাদের নির্দিষ্ট মেয়াদের সাজা খেটে মুক্তির অপেক্ষায় রয়েছেন। 

ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় দুই হাজার ২১৬ কিলোমিটার এলাকা দিয়ে কেউ অবৈধ অনুপ্রবেশ করলে, ভারতের ১৯৪৬ সালের ‘বিদেশি নাগরিক আইন’ অনুযায়ী তার পাঁচ বছরের জেল হতে পারে।

আরও পড়ুন: মা-বাবার পাশে চিরনিদ্রায় মুহিত

এদিকে বিএসএফের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গেলো বছর ১৩৫ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ এবং চলতি বছরের প্রথম তিন মাসে নারী ও শিশুসহ আরও ৫২ জনকে ফেরত পাঠানো হয়েছে।  

ডিআইজি (বিএসএফ) সুরজিৎ সিং গুলেরিয়ার মতে, যাদেরক বিচার ছাড়াই ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে পাচারের শিকার ব্যক্তি, কিছু আছেন যারা অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেছেন এবং যারা চিকিৎসার জন্য ভারতে আসছেন বা যারা মানসিক অসুস্থতায় ভুগছেন। বাংলাদেশের আদালতে ফৌজদারি মামলায় জড়িত কয়েকজনকেও হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাঁর সরকার বাংলাদেশ...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর