মৃত ঘোষণার পর মর্গে নড়ে ওঠলো বৃদ্ধার দেহ

আপডেট : ০৩ মে ২০২২, ০৬:২৬ পিএম

চীনের সাংহাই প্রদেশের একটি কেয়ার হোমের একজন বয়স্ক রোগীকে মৃত ঘোষণার পর মরেদহ মর্গে পাঠানো হয়। পরে মর্গে ওই বৃদ্ধা নারী নড়ে ওঠেন। এরপর আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেয়ার হোমের চার কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রোববার অনলাইনে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মর্গের দুই কর্মী একটি ব্যাগে ভরে ওই নারীর দেহ গাড়িতে তুলছেন। পরে তাদের একজনকে ব্যাগটি খুলতে দেখা যায় এবং অপরজনকে বলতে শোনা যায়, রোগী এখনও বেঁচে আছেন।

এই ঘটনায় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার শেষ রাতের দিকে চীনের সাংহাইয়ের পুতুও জেলার কর্মকর্তারা এ ঘটনা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

জেলা কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কেয়ার হোমের চার কর্মকর্তা এবং একজন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-পরিচালক এবং কেয়ার হোমের পরিচালকসহ চার কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একজন চিকিৎসকের মেডিক্যাল লাইসেন্সও বাতিল করা হয়েছে।

তবে ওই রোগীর পরিচয় এখনও জানা যায়নি। অনলাইনে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সাবেক প্রধান সম্পাদক জু জিজিং বলেছেন, ‌এটি দায়িত্বের গুরুতর অবহেলা। যা প্রায় মৃত্যুর দিকে নিয়ে যায়।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে অপর এক বিশ্লেষক বলেছেন, সাংহাইয়ে যে বিশৃঙ্খলা ঘটছে, এটি তারই লক্ষণ।


একাত্তর/এসএ

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে নাম লেখালেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা ডরোথি হফনার।
উত্তর ভারতে তিন দিনের তুমুল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এ সময় শিশুসহ অন্তত ২৮ জন মারা গেছেন। তাদের বেশিরভাগই হিমাচল প্রদেশের বাসিন্দা। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, আগামী কয়েক দিন...
দুনিয়াতে আজব সব ঘটনা ঘটেই চলছে। মরে যাবার পর আবারও জীবিত হবার ঘটনা খুব বিরল হলেও অবাস্তব নয়। এমন অবিশ্বাস খবর কালে ভদ্রে মিলে। তেমনই এক খবর এসেছে লাতিনের দেশ ইকুয়েডর থেকে। কবরে নামিয়ে দেয়ার আগেই...
এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে রাস্তায়, তার হাত পিঠের পিছনে বাঁধা এবং মাথায় একটি বুলেটের ক্ষত। রোববার ইউক্রেনের বুচা শহরের রাস্তার এমন শতাধিক মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেন ইউক্রেনের। বুচার...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর