চিকিৎসকের অঙ্গদানে বাঁচলো তিন রোগীর প্রাণ

আপডেট : ০৫ মে ২০২২, ১২:৫১ পিএম

জীবদ্দশায় তার চিকিৎসায় নতুন জীবন পেয়েছেন বহু রোগী। জীবন বাঁচানোর সেই রীতি মৃত্যুর পরেও জারি রাখলেন চিকিৎসক সংযুক্তা শ্যাম রায় (৪১)। সম্প্রতি সংযুক্তার মরণোত্তর অঙ্গদানে নতুন জীবন পেলেন কোলকাতার তিন রোগী। বৃহস্পতিবার এখবর জানা গেছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে।

বুধবার (৪ মে) সংযুক্তার কিডনি এবং যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে তিন রোগীর শরীরে। মৃত চিকিৎসক সংযুক্তার পরিজন-পরিচিতরা বলছেন, 'মরণোত্তর অঙ্গদানের মধ্যে দিয়েই বেঁচে থাকলেন চিকিৎসক সংযুক্তা শ্যাম রায় (৪১)। এমনভাবে সবাই এগিয়ে এলে তবেই বহু মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব।

নিউ টাউনের বাসিন্দা সংযুক্তা পেশায় ছিলেন অ্যানাস্থেশিয়ার চিকিৎসক। শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। 

গত ৩০ এপ্রিল সকালে সংযুক্তার স্বামী দেখেন, অসুস্থ বোধ করছেন সংযুক্তা। দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক। এরপর অ্যাপোলো হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। 

জানা যায়, কিছুক্ষণের জন্য সংযুক্তার হৃদযন্ত্র পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তাতে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হয়ে বড় রকম ক্ষতি হয়ে যায়। সোমবার সকালে চিকিৎসকেরা বুঝতে পারেন, সংযুক্তার ব্রেন ডেথ হচ্ছে। মঙ্গলবার সে বিষয়ে নিশ্চিত হয়ে পরিজনদের জানানো হয়। 

এরপরেই সংযুক্তার স্বামী, পেশায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অভ্র রায় অঙ্গদানে সম্মতি দেন। বুধবার ভোরে শুরু হয় অঙ্গ নেওয়া এবং সংরক্ষণের কাজ। তারপরে তা চলে যায় প্রতিস্থাপনের জন্য।

ওই চিকিৎসকের যকৃৎ পেয়েছেন অ্যাপোলোর ৬১ বছরের এক রোগী। একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএমের এক যুবকের শরীরে। আর একটি কিডনি পেয়েছেন দমদম আইএলএস হাসপাতালের এক বয়স্ক রোগী।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর